সিটি ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ রবিবার
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংক পিএলসির শেয়ার লেনদেন রোববার (৬ সেপ্টেম্বর) বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এ কারণে ওই দিন শেয়ার লেনদেন স্থগিত থাকবে। এর আগে কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হয়েছে।
রেকর্ড ডেটের কার্যক্রম শেষে সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে সিটি ব্যাংকের শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
