ইউনিলিভার কনজিউমারের লেনদেন চালু কাল
পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের শেয়ার লেনদেন আগামীকাল ৭ এপ্রিল, ২০২৫ তারিখ সোমবার চালু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন আজ ৬ এপ্রিল, ২০২৫ তারিখ রোববার বন্ধ রয়েছে।
এর আগে কোম্পানিটি ২৫ ও ২৭ মার্চ, ২০২৫ তারিখ স্পট মার্কেটে শেয়ার লেনদেন করেছে।
