শনিবার, জুলাই ১৮, ২০২৬
কোম্পানি সংবাদ

মুনাফা বেড়েছে গ্রামীণফোনের

সূত্র মতে, গত তিন মাসে (এপ্রিল থেকে জুন) সময়ের মধ্যে, কোম্পানিটির নিট মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ২৯.৬ শতাংশ বা ১১৯৩ কোটি টাকা বেড়েছে।

গত ৩০ জুন,২০২৩ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত গ্রামীনফোন লিমিটেড। আলোচ্য প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় বেড়েছে। কোম্পানিটির নিট আয় হয়েছে ১৯৭৩ কোটি টাকা। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

দ্বিতীয় প্রান্তিকে জিপির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৮৪ পয়সা। যা গত বছরের একই প্রান্তিকে ছিল ৬ টাকা ৮২ পয়সা।

ছয় মাসে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ১৪ টাকা ৬২ পয়সা। গত বছরের একই সময়ের ইপিএস ১২ টাকা ৮২ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *