বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

বিডি ল্যাম্পসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি লোকসান করেছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ১ টাকা ৩৬ পয়সা।

এদিকে হিসাববছরের তিন প্রান্তিক তথা ৯ মাসে ( জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির লোকসান হয়েছে ৫ টাকা ৪৬ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ১২ টাকা ০৬ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৪ টাকা ২৪ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *