আগামী ২৪ জুলাই পর্ষদ সভা করবে উত্তরা ব্যাংক
সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৩ সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ব্যাংক লিমিটেড। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৪ জুলাই, বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৮৫ পয়সা।
