বুধবার, জুলাই ১৫, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ সোশ্যাল ইসলামী ব্যাংকের

তালিকাভুক্ত ব্যাংক খাত সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (২৩ জানুয়ারি-২৩ মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জুলাই,২৩-সেপ্টেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৩৯ পয়সা।

অন্যদিকে, ৯ মাসে (জানুয়ারি,২৩-সেপ্টেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি একীভূত আয় (ইপিএস) হয়েছে ৯০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৮৩ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৩ শেষে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ৬৪ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *