তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ এশিয়া ইন্স্যুরেন্সের
তালিকাভুক্ত কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
সোমবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশ করা হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ১১ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ১ টাকা ৪৫ পয়সা।
অন্যদিকে তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৫৪ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ২ টাকা ৮৭ পয়সা।
আলোচনাকালে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৮ টাকা ১৭ পয়সা।
