বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ ডাচ-বাংলা ব্যাংকের

ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, একটি তালিকাভুক্ত কোম্পানি, ৩০ সেপ্টেম্বর, ২০২৩-এ শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৩২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল  ২.৪০ টাকা।

অন্যদিকে তিন প্রান্তিকে ব্যাংকটির ইপিএস হয়েছে ৫ টাকা ৫৩ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ৫.৩৫ পয়সা।

আলোচনাকালে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৯ টাকা ৩৮ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *