শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

শেয়ার ব্যবসায় জড়িত বিএসইসির কমিশনার মোহসিন

পুঁজিবাজার প্রেস.কম : দেশের শেয়ারবাজারে কেলেঙ্কারির নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। আইন লংঘন করে নিজ নামে শেয়ার ব্যবসা করছেন নিয়ন্ত্রকসংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. মোহসিন চৌধুরী। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ বিভাগগুলোর দায়িত্বে আছেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আওতাধীন ‘জিরো ওয়ান লিমিটেড’ নামে একটি ব্রোকারেজ হাউসে তার সক্রিয় বিও অ্যাকাউন্টের তথ্য মিলেছে। ওই বিও অ্যাকাউন্ট নম্বর ১২০৪১৫০০৭৪৫১৮৭৩৪। ট্রেডিং কোড (ব্রোকারেজ হাউসে লেনদেনের সংক্ষিপ্ত নম্বর) ৪৬৩। এতদিন বিএসইসির জুনিয়র পর্যায়ের কর্মকর্তাদের শেয়ার লেনদেন নিয়ে আলোচনা ছিল। কিন্তু কমিশনার পর্যায়ের কোনো কর্মকর্তার নিজ নামে সরাসরি শেয়ার লেনদেন করেছেন, এ ধরণের তথ্য এটিই প্রথম।

বর্তমানে তার ওই অ্যাকাউন্টে বাজারে সবচেয়ে বিতর্কিত কোম্পানি বেক্সিমকো লিমিটেডের শেয়ার আছে। এক্ষেত্রে বাজারে তালিকাভুক্ত সবগুলোর কোম্পানির শেয়ার থেকে ফ্লোর প্রাইস (দাম কমার নিন্ম সীমা) প্রত্যাহার করা হলেও বেক্সিমকোর ক্ষেত্রে তা বহাল আছে। অর্থাৎ বেক্সিমকোর শেয়ারের দাম কমতে পারবে না। বেক্সিমকো ছাড়াও আরও ৮টি কোম্পানির শেয়ার লেনদেন করেছেন তিনি। আর তিনি যেসব কোম্পানির শেয়ার লেনদেন করেছেন সবগুলোই ছিল বিতর্কিত গেম্বলারদের সিন্ডিকেটের নিয়ন্ত্রনাধীন। দীর্ঘ অনুসন্ধানে এসব তথ্য বেড়িয়ে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *