সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না স্ট্যান্ডার্ড ব্যাংক

পুঁজিবাজার প্রেস.কম : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেবে না।

বুধবার (২৮ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা। আগের বছর ব্যাংকটির ইপিএস ছিল ১ টাকা ২৪ পয়সা।

আগামী ১৪ আগস্ট হাইব্রিড প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ জুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *