গতকাল ইসলামিক ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ
জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩২ পয়সা।
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ০২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬২ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ০৯ পয়সা।
