বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

সোনারগাঁও টেক্সটাইলসের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে দর কমেছে ২৬৭টি কোম্পানির। এর মধ্যে দর পতনের শীর্ষে উঠে এসেছে সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (০৪ মার্চ) কোম্পানিটির শেয়ারদর আগেরর দিনের তুলনায় কমেছে ৪ টাকা ১০ পয়সা বা ৭ দশমিক ৯৬ শতাংশ। এতে দর পতনের শীর্ষে ওঠেছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এস.আলম কোল্ড রোল্ডের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৭ দশমিক ০৪ শতাংশ। আর ৫ দশমিক ৭৩ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- শার্প ইন্ডাস্ট্রিজ, ফাস ফাইন্যান্স, নিউ লাইন ক্লোথিংস, রিলায়েন্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অফ রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এক্টিভ ফাইন এবং ফিনিক্স ফাইন্যান্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *