বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

এনসিসি ব্যাংকের প্রায় ৬০ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এনসিসি ব্যাংক পিএলসির এক উদ্যোক্তা প্রায় ৬০ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ব্যাংকটির উদ্যোক্তা রাজিয়া হোসাইন ৫৯ লাখ ৮৬ হাজার ৮৯০টি শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। তিনি আলোচ্য শেয়ার তার স্বামী ও কোম্পানির আরেক উদ্যোক্তা তোফাজ্জল হোসেনের কাছে উপহার হিসেবে হস্তান্তর করবেন।
আজ ৩১ অক্টোবরের মধ্যে ঘোষনাকৃত শেয়ার হস্তান্তর সম্পন্ন করবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *