বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন

 সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ১৫১ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৮ টাকা ৬০ পয়সা বা ৫ দশমিক ৮১ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারদর আগের দিনের তুলনায় ৫ দশমিক ৫৯ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৫ দশমিক ১২ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।
বৃহস্পতিবার ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এনভয় টেক্সটাইল, বিডি ফাইন্যান্স, ন্যাশনাল টি, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিআইএফসি, ইফাদ অটো, শ্যামপুর সুগার মিলস লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *