লেনদেন শেষে সোমবার দর পতনের প্রধান ১০ শেয়ার
আগের কার্যদিবস রোববার আজিজ পাইপস লিমিটেডের ক্লোজিং দর ছিল ১২৬ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১১৬ টাকা ৩০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর কমেছে ৭ টাকা বা ৭.৯১ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৯টির দর বেড়েছে, ১০৪টির দর কমেছে, ১৮৪টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে আজিজ পাইপস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লিগ্যাসি ফুটওয়্যারের ৬.৬৮ শতাংশ, জুট স্পিনার্সের ৫.৫০ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৫.৩৪ শতাংশ, বীচ হ্যাচারির ৪.৮৯ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৪.৭৭ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের ৪.৬৭ শতাংশ, অলিম্পিক এ্যাক্সেসরিজের ৪.৩৭ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৪.১০ শতাংশ এবং আরডি ফুডের ৩.৯৭ শতাংশ শেয়ারদর কমেছে।
