বুধবার, জুন ৩, ২০২৬
আজকের সংবাদ

ব্লকে শেয়ার লেনদেন ৪২ কোটি টাকার

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লকে ৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ৬১টি কোম্পানির মোট ৪২ কোটি ৭৮ লাখ ৩৫ হাজার শেয়ার ১০৯ বার লেনদেন হয়েছে।

সোমবার (৭ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, এদিন ব্লকে সবচেয়ে বেশি লেনদেন করেছে ন্যাশনাল ব্যাঙ্ক। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের এই কোম্পানিটি ১৬ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে। দ্বিতীয় স্থানে থাকা সী পার্ল হোটেলের ৪ কোটি ২২ লাখ ৪৬ হাজার শেয়ার এবং তৃতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মারের ৩ কোটি ৩৭ লাখ ৬৮ হাজার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া ব্লকে লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানির মধ্যে- বেক্সিমকো ৩ কোটি ১৫ লাখ ২ হাজার, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স ৩ কোটি ১২ লাখ, সিঅ্যান্ডএ টেক্সটাইল ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার, গ্রামীণফোন ৭ লাখ ৮২ হাজার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ৬৪ লাখ ৭৫ হাজার টাকা। ফাইন ফুডসের ৫৫ লাখ ৬৯ হাজার এবং ইসলামী ইন্স্যুরেন্সের ৫৩ লাখ ০৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *