সোনালী পেপার লেনদেনের শীর্ষে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের শীর্ষে উঠেছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। এদিন কোম্পানিটির ৩৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এছাড়া হাত বদল হয়েছে ৫ লাখ ৯৯ হাজার ৪৭৪টি শেয়ার।
সোমবার (৭ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির ৮০ লাখ ২ হাজার ৫৬৭টি শেয়ার লেনদেন হয়েছে। এর বাজার মূল্য ২৬ কোটি ২৫ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। আজ কোম্পানিটির ৫৪ লাখ ৪০ হাজার ৪৪৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৮ কোটি ৭০ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ডেল্টা লাইফ ১৩ কোটি ৬৭ লাখ, এমারল্ড অয়েল ১২ কোটি ৪২ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ১১ কোটি ৪২ লাখ, সী পার্ল বিচ রিসোর্ট ১১ কোটি ৪০ লাখ, মেট্রো স্পিনিং ১০ কোটি ৬৯ লাখ, লিগ্যাসি ফুটওয়্যার ১০ কোটি ৮ লাখ এবং সিনোবাংলার ৯ কোটি ৪৫ লাখ টাকা।
