বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
এক্সক্লুসিভ

বিআইএফসির লোকসান বেড়েছে: ক্যাশ ফ্লো নেগেটিভ

পুঁজিবাজার প্রেস.কম : পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানটির শেয়ার প্রতি লোকসান বেড়েছে এবং ক্যাশ ফ্লো নেগেটিভ হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকাসন হয়েছে ১ টাকা ৪৭ পয়সা। গত বছর একই সময়ে ছিল ৬১ পয়সা। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানটির শেয়ার প্রতি লোকসান বেড়েছে ১ টাকা ৫৭ পয়সা বা ১০১ শতাংশ।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ১২ পয়সা। গত বছরের একই সময়ে ১ টাকা ৫৫ পযসা আয় হয়েছিল। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানটির শেয়ার প্রতি লোকসান বেড়েছে ০.৮৬ টাকা বা ১৪১ শতাংশ।

আরও পড়ুন: সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

এছাড়াও আলোচ্য সময়ে কোম্পানিটির (এনওসিএফপিএস) ক্যাশ ফ্লো ০৫ পয়সা নেগেটিভ করেছে।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ঋণাত্মক ১২৯ টাকা ২৩ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *