ব্লকে তিন কোম্পানির বড় লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৩৭ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা চার কোম্পানির মধ্যে রয়েছে- ডিবিএইচ ফাইন্যান্স, সী পার্ল রিসোর্ট এবং সোনালী পেপার। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৭৫ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৬৩.৩৫ শতাংশ।
জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে ডিবিএইচ ফাইন্যান্সের ১৫ কোটি ৮৫ লাখ ৭৪ হাজার, সী পার্ল রিসোর্টের ৫ কোটি ৫৪ লাখ ২০ হাজার এবং সোনালী পেপারের ২ কোটি ৩৬ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বেক্সিমকোর ১ কোটি ৩৭ লাখ ৭৮ হাজার, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১ কোটি ৭ লাখ, একমি ল্যাবরটরিজের ৯২ লাখ ৩৭ হাজার, ন্যাশনাল ব্যাংকের ৯০ লাখ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭৪ লাখ ৭২ হাজার, নাভানা ফার্মার ৭২ লাখ ৩১ হাজার এবং ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের ৬১ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
