বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিএসসি

পুঁজিবাজার প্রেস.কম :বিদায়ী সপ্তাহে (৩ আগস্ট-৭ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির গড়ে ৩৪ কোটি ৯১ লাখ টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৮৩ শতাংশ। এর ফলে কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের ৩৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৬৪ শতাংশ।
আর তৃতীয় স্থানে থাকা যমুনা ব্যাংকের ২৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৬২ শতাংশ।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- উত্তরা ব্যাংকের ২২ কোটি ৩৬ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ২১ কোটি ৪৮ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ১৯ কোটি ৪৭ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৭ কোটি ৪০ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ১৭ কোটি ২৭ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১৬ কোটি ৯৯ লাখ টাকা এবং বিএসসিপিএলসি ১২ কোটি ১৭ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *