শুক্রবার, জুন ৫, ২০২৬
কোম্পানি সংবাদ

লেনদেনের শীর্ষস্থান দখল করে নিয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড

সূত্র মতে, বুধবার (২৬ জুলাই) ডিএসইতে সি পার্ল বিচ রিসোর্টের ১২ লাখ ৪০ হাজার ৩০০টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ২৮ কোটি ৭৮ লাখ ১৬ হাজার টাকা।

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৫৩৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষস্থান দখল করে নিয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের আজ ২৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) লেনদেন হয়েছে ২৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার।

খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের আজ ২০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ক্রিষ্টাল ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৪৪ লাখ টাকার।

এছাড়াও এশিয়া ইন্স্যুরেন্সের ১৫ কোটি ৮৪ লাখ, ডেল্টা লাইফের ১৪ কোটি ৪০ লাখ, লিগ্যাসি ফুটওয়্যারের ১৪ কোটি ২৪ লাখ, রুপালী লাইফের ১৩ কোটি ৫৫ লাখ এবং হাইডেলবার্গ সিমেন্টের ১২ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *