বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
এক্সক্লুসিভ

এক সপ্তাহে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের দর বেড়েছে ৪৭ শতাংশ

পুঁজিবাজার প্রেস.কম : বিদায়ী সপ্তাহে (১৭ আগস্ট থেকে ২১ আগস্ট) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক লিমিটেড ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৪৭ দশমিক ২৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৭২ টাকা ৬০ পয়সা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেঘনা সিমেন্টের শেয়ার দর বেড়েছে ২৮ দশমিক ৩৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৫৩ টাকা ৯০ পয়সা।

আর তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশ অটোকার্সের শেয়ার দর বেড়েছে ২৬ দশমিক ৪৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৪৮ টাকা ৩০ পয়সা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– জিকিউ বলপেনের ২৬.১৫ শতাংশ, শ্যামপুর সুগারের ২৪.৫৩, জিলবাংলা সুগারের ২২.৫৯ শতাংশ, জাহিনটেক্সের ২১.৯৫ শতাংশ, সোনালী পেপারের ২০.৭৪ শতাংশ, আজিজ পাইপের ১৮.৭৩ শতাংশ এবং টেকনো ড্রাগের ১৮.৭৩ শতাংশ দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *