শুক্রবার, জুন ৫, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স পোর্ট

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কোম্পানিটির ৩৫ কোটি ৮৪ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৬৬ লাখ টাকার। আর ১৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, বিএসসি, ডমিনেজ স্টিল, খান ব্রাদার্স, টেকনো ড্রাগস, রবি আজিয়াটা এবং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *