চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির বোর্ড সভা। কোম্পানিগুলো হলো- ইবনেসিনা, দুলামিয়া কটন, মিথুন নিটিং, তাল্লু স্পিনিং এবং বঙ্গজ। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানিগুলো ৩০ জুন, ২০২৫ পর্যন্স সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।
কোম্পানিগুলোর নাম, ডিভিডেন্ড ঘোষণার তারিখ ও সময় নিচে দেওয়া হলো-
২৮ সেপ্টেম্বর
বঙ্গজের ডিভিডেন্ড ঘোষণা বিকাল ৩টায়।
তাল্লু স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা বিকাল ৪টায়। দুলামিয়া কটনের ডিভিডেন্ড ঘোষণা বিকাল ৪টায়।
মিথুন নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা বিকাল ৫টায়।
৩০ সেপ্টেম্বর
ইবনেসিনার ডিভিডেন্ড ঘোষণা বিকাল ৫টায়।
