চলতি সপ্তাহে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
কোম্পানিগুলো হলো ‘ ইবনে সিনা তাল্লু স্পিনিং ‘মিথুন নিটিং ‘এনভয়টেক্সটাইল ‘সিভিও ‘এপেক্স ফুটওয়ার ‘বঙ্গজ’ধুলামিয়া কটন “দুই কোম্পানি নোট ডিভিডেনড
বঙ্গজ: কোম্পানিটি ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করবে। আগের বছর ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২৮ পয়সা। আগের বছরে ইপিএস ছিল ৩১ পয়সা। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থপ্রবাহ (ক্যাশ ফ্লো) হয়েছে ৩৮ পয়সা। এর আগের বছরে ক্যাশ ফ্লো ছিল ঋণাত্মক ১৫ পয়সা। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ২ পয়সা। আগের বছর যা ছিল ২১ টাকা ১ পয়সা। আগামী ১২ নভেম্বর সকাল ১০টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করেছে ২১ অক্টোবর।
তাল্লু স্পিনিং: কোম্পানিটি এবারও কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে তাল্লু স্পিনিং শেয়ারপ্রতি লোকসান করেছে ২ টাকা ৭৯ পয়সা। আগের বছর কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ২ টাকা ৭০ পয়সা। এ ছাড়া, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৪ টাকায়। আগের বছর যা ছিল ১৬ টাকা ১৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ৩ পয়সা। আগের বছর যা ছিল ১ পয়সা। আগামী ১২ নভেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সভার জন্য রেকর্ড ডেট ২১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
মিথুন নিটিং: কোম্পানিটি এবারও কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। কোম্পানিটি জানিয়েছে, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর থেকে ফ্যাক্টরি বা কারখানা বন্ধ থাকায় তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) এবং শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) শূন্য ছিল। এই পরিস্থিতিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কোম্পানিটি আরও উল্লেখ করেছে, সিইপিজেড (সিইপিজেড)-এর সাথে তাদের ইজারা চুক্তিটি ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে বাতিল করা হয়েছে। এছাড়া, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর এক নোটিশের মাধ্যমে কোম্পানি কর্তৃপক্ষকে তাদের স্থায়ী সম্পত্তি নিলামে তোলার বিষয়ে জানানো হয়েছে। আগামী ১২ নভেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট হিসেবে নির্ধারণ করা হয়েছে ২৯ অক্টোবর।
