বুধবার, এপ্রিল ২২, ২০২৬
আজকের সংবাদ

ব্লকে ১২ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১২ কোটি ৬ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডস লি: এর। এদিন কোম্পানিটির ৪ কোটি ৪৯ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে এনভয় টেক্সটাইলস্‌ লিমিটেড। কোম্পানিটির ৩ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
৫৫ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিটি ইন্সুরেন্স পিএলসি.।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আসিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ৪২ লাখ ৮১ হাজার টাকা, ডোমিনোজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড ৪২লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *