শুক্রবার, জুন ৫, ২০২৬
আজকের সংবাদ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল

বিদায়ী সপ্তাহে (১২ অক্টোবর-১৬ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকার শীর্ষে উঠেছে ডমিনেজ স্টিল। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৩২ লাখ টাকার। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৮৯ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২০ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৮৬ শতাংশ।
লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ১৬ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.২১ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে সামিট অ্যালায়েন্সের ১৫ কোটি ৮৯ লাখ টাকা, প্রগতি ইন্স্যুরেন্সের ১৫ কোটি ১৯ লাখ টাকা, প্রগতি লাইফের ১৫ কোটি ৭ লাখ টাকা, খান ব্রাদার্সের ১৪ কোটি ২২ লাখ টাকা, রূপালী লাইফের ১৩ কোটি ৭৬ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১২ কোটি ৫৩ লাখ টাকা এবং সিমটেক্সের ১২ কোটি ৫০ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *