দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁ টেক্সটাইল
সোমবার (১৫ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সোনারগাঁও টেক্সটাইল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর ৯.৯২ শতাংশ বৃদ্ধির তালিকার শীর্ষে উঠেছে।
সোমবার ডিএসইতে দর বাড়ার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বারাকা পতেঙ্গা পাওয়ারের ৬.২৮ শতাংশ, শাইন পুকুর সিরামিকসের ৫.৮৬ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ৫.৭৬ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৫.১০ শতাংশ, গ্রীণ ডেল্টার ৪.৮০ শতাংশ, আইপিডিসির ৪.৬২ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৪.৫৮ শতাংশ, আল-হাজ টেক্সটাইলের ৪.৫৫ শতাংশ ও ন্যাশনাল ফিড মিলসের ৪.২২ শতাংশ শেয়ার দর বেড়েছে।
