শুক্রবার, জুন ৫, ২০২৬
আজকের সংবাদ

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে আইসিবি ইসলামিক ব্যাংক

বিদায়ী সপ্তাহে (১২ অক্টোবর-১৬ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর বেড়েছে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের। সপ্তাহের ব্যবধানে আইসিবি ইসলামী ব্যাংকের দর বেড়েছে ৫০ পয়সা বা ২২.৭৩ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিমটেক্স। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৩ টাকা ৪০ পয়সা বা ১৩.৯৯ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে ২৭ টাকা ৬০ পয়সা বা ১১.২৪ শতাংশ দর বৃদ্ধি নিয়ে অবস্থান করছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।
এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে পিপলস ইন্স্যুরেন্সের ১১.২৪ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১০.৭৯ শতাংশ, সেনা ইন্স্যুরেন্সের ১০.৩২ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১০.২৯ শতাংশ, পূরবী ইন্স্যুরেন্সের ৭.৬৬ শতাংশ, ডমিনেজ স্টিলের ৬.৭৬ শতাংশ এবং ওরিয়ন ইনফিউশনের ৬.৭৪ শতাংশ দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *