শুক্রবার, জুন ৫, ২০২৬
আজকের সংবাদ

ডিএসইতে সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে

সোমবার (৩১ জুলাই) ডিএসইতে ৬৬৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৩৮ কোটি ৭৮ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৬২৬ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩২৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক এবং ডিএস৩০ সূচক সমান ১ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ১৩৭০ পয়েন্ট  এবং ২১৫৭ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৩টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *