দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের শীর্ষে জেএমআই হসপিটাল
সূত্রমতে, কোম্পানিটির ৪২ কোটি ৮৪ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৮৮ লাখ ৪৬ হাজার টাকার।
পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেএমআই হসপিটাল লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
২৬ কোটি ৬৯ লাখ ২২ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে সী পার্ল বীচ।
সোমবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ডেল্টা লাইফ ইন্সুরেন্স,জনতা ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং মেট্রো স্পিনিং লিমিটেড।
