সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

ডিভিডেন্ড ঘোষণা করেছে ডরিন পাওয়ার

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ডরিন পাওয়ার ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ১৯ পয়সা, আগের অর্থবছরের একই সময় যা ছিল ১ টাকা ৮১ পয়সা।
৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫২ টাকা ৪৩ পয়সা, আগের অর্থবছরের একই সময় যা ছিল ৪৯ টাকা ৫৭ পয়সা।
আলোচ্য অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ১১ টাকা ৭৮ পয়সা, যা আগের বছর ছিল ২০ টাকা ৩ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এজিএম-এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *