রবিবার, মে ৩১, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ লেনদেন হওয়ায় তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কোম্পানিটির ৩১ কোটি ৯৮ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল খান ব্রাদার্স। কোম্পানিটির ২৬ কোটি ১০ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৪৩ লাখ ৯৭ হাজার টাকা।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সামিট অ্যালায়েন্স পোর্ট, সি পার্ল বিচ রিসোর্ট, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ডমিনেজ স্টিল, সোনালী পেপার, লাভেলো আইসক্রিম এবং রবি আজিয়াটা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *