মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
আজকের সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে তমিজউদ্দিন টেক্সটাইল

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮১টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে তমিজউদ্দিন টেক্সটাইল মিলস পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কোম্পানিটির শেয়ার দর ১৭ টাকা ৭০ পয়সা বা ১৩.৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এস.আলম কোল্ড রোল্ড স্টিল। কোম্পানিটির শেয়ার দর ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ফিনিক্স ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৯৬ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আনোয়ার গ্যালভানাইজিং, গোল্ডেন সন, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুড, সাইনপুকুর সিরামিক এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *