বুধবার, জুন ৩, ২০২৬
কোম্পানি সংবাদ

লেনদেনের শীর্ষে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটির ২১ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এছাড়া ১৪ লাখ ২৪ হাজার ৭৯২টি শেয়ার হাতবদল হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেড। আজ কোম্পানিটির ৫৬ লাখ ৪২ হাজার ৪৩৩টি শেয়ার লেনদেন হয়েছে। এর বাজার মূল্য ১৯ কোটি ৫৪ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। আজ কোম্পানিটির ৭ লাখ ৪৬ হাজার ৪২৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৬ কোটি ৩১ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হল জেএমআই হাসপাতাল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, রহিমা ফুড কর্পোরেশন, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স, দেশবন্ধু পলিমার এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *