সোমবার, জুলাই ২০, ২০২৬
আজকের সংবাদ

এক মাস পর লেনদেনের পরিমাণ ৪০০ কোটির ঘরে

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এর পাশাপাশি ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমে ৪০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার (৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ১৩ পয়েন্ট কমেছে। আজ বাজার শেষে সূচক দাঁড়িয়েছে ৬ হাজার ৩২৯ পয়েন্টে।

প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৩৭২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে ২ হাজার ১৫২ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে আজ মোট ৪৮৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৬৩৯ কোটি ১৫ লাখ টাকা।

এদিন দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৩৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ১৭৩টি কোম্পানির শেয়ার দর আজ অপরিবর্তিত রয়েছে। ৬৩টি কোম্পানি তাদের দর বাড়িয়েছে। বাকি ৯৮টি কোম্পানির শেয়ার দর আজ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *