বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদ

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৬ মার্চ) ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ১৪ কোটি ৭৩ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৪ কোটি ৫ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৩ কোটি ৯১ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইনটেক লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম, ব্র্যাক ব্যাংক, খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, সামিট এলায়েন্স পোর্ট, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এবং একমি পেস্টিসাইড লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *