বুধবার, জুন ৩, ২০২৬
আজকের সংবাদ

ব্লকে ২৩ কোটি টাকার লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ২০ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২৩ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৪৩ লাখ ১৫ হাজার ৩৯০ টি শেয়ার ৭৩ বার হাত বদলের মাধ্যমে ২৩ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরিজের সবচেয়ে বেশি ৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ খান ব্রাদার্সের ৩ কোটি ৩৬ লাখ টাকার ও ওরিয়ন ইনফিউশনের ২ কোটি ৭৯ লাখ টাকার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *