মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
আজকের সংবাদ

পটুয়াখালীতে কৃষকদের মার্কেন্টাইল ব্যাংকের কৃষি যন্ত্রপাতি অনুদান

মার্কেন্টাইল ব্যাংক  লিমিটেড পটুয়াখালীর কালাইয়া, বাউফলকে বিশেষ সিএসআর তহবিলের আওতায় কৃষি যন্ত্রপাতি অনুদান দিয়েছে। ৩ আগস্ট বৃহস্পতিবার মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি এবং ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার কালাইয়া, দাসপাড়া, নাজিরপুর, মদনপুরা ও কালিশুরী ইউনিয়নের কৃষকদের হাতে ৫টি পাওয়ার টিলার তুলে দেন। এ সময় মার্কেন্টাইল ব্যাংকের কৃষি ঋণ বিভাগের প্রধান ও এফভিপি মোহাম্মদ সফরুজ্জামান খান, মার্কেন্টাইল ব্যাংক কালাইয়া শাখার প্রধান মোঃ আল মামুন, দাসপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এ.এন.এম. জাহাঙ্গীর হোসেন, নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম মহসিন, মদনপুরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফাসহ কৃষকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *