মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
আজকের সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে রহিমা ফুড কর্পোরেশন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৭৯ কোম্পানির মধ্যে ১৭০ টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের। কোম্পানির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১২ টাকা ২০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল জিকিউ বলপেন। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৭২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা দেশ গার্মেন্টসের দর বেড়েছে ৮ দশমিক ২৬ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, রহিম টেক্সটাইল, মুন্নু সিরামিক, বিচ হ্যাচারি, মুন্নো এগ্রো এবং বাংলাদেশ অটোকারস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *