মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
আজকের সংবাদ

লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) লোকসান হয়েছে ৪ টাকা ৫৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিলো ৭৪ পয়সা। এছাড়া, ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৭৫ পয়সা।
এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৮ ডিসেম্বর ২০২৪ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২১ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *