বুধবার, এপ্রিল ২২, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক লেনদেনে ফাইন ফুডেস এর শেয়ার

বিদায়ী সপ্তাহে (১৬ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯ কোম্পানির মধ্যে লেনদেনর তালিকার শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে ফাইন ফুডডের প্রতিদিন গড় ১৫ কোটি ২৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৯৪ শতাংশ।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ডমিনেজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ১৪ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৬৯ শতাংশ।
সাপ্তাহিক লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ১০ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৬১ শতাংশ।
এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লোভেলো আইসক্রিমের ২ দশমিক ৪১ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ২ দশমিক ৩৯ শতাংশ, সিমটেক্সের ২ দশমিক ৩৯ শতাংশ, সাইহাম কটনের ২ দশমিক ৩১ শতাংশ, খান ব্রাদার্সের ২ দশমিক ২৬ শতাংশ, রহিমা ফুডের ১ দশমিক ৭২ শতাংশ এবং একমি পেস্টিসাইডের ১ দশমিক ৬৯ শতাংশ লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *