চলতি বছরে ডিএসইর মোট লেনদেনের ৫১ শতাংশই ২৫ কোম্পানির
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি বছরের প্রথম কার্যদিবসে ১ জানুয়ারি থেকে ৮ আগস্ট পর্যন্ত ডিএসইতে মোট লেনদেন হয়েছে প্রায় ৮১ হাজার ৭৫৫ কোটি টাকা। এর মধ্যে মাত্র ২৫টি কোম্পানির ৪১ হাজার ৪২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৫১ শতাংশ। রয়্যাল ক্যাপিটাল রিসার্চ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএসইতে তালিকাভুক্ত কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মোট সংখ্যা ৩৯২টি। এর মধ্যে এ বছরের মোট লেনদেনের ৫১ শতাংশ হয়েছে মাত্র ২৫টি কোম্পানির শেয়ার। যা ডিএসইর মোট কোম্পানির মাত্র ছয় শতাংশ।
এই ২৫টি কোম্পানির মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) সবচেয়ে বেশি ব্যবসা করেছে। চলতি বছরে কোম্পানিটির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩ হাজার ২১৭ কোটি টাকার। যা ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৯৩ শতাংশ।
দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। ১ জানুয়ারি থেকে ৮ আগস্ট পর্যন্ত কোম্পানিটির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩ হাজার ২১২ কোটি টাকা। তৃতীয় অবস্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২ হাজার ৮৫৪ কোটি টাকা।
এছাড়া ইস্টার্ন হাউজিং-এর শেয়ার লেনদেন হয়েছে ২ হাজার ৪১০ কোটি টাকা, জেমিনি সি ফুডের লেনদেন হয়েছে ২ হাজার ১৫৫ কোটি টাকা, আমরা নেটওয়ার্কের লেনদেন হয়েছে ২ হাজার ৭২০ কোটি টাকা, ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ২ হাজার ৩৭০ কোটি টাকা, রূপালী লাইফের ১ হাজার ৯২৪ কোটি টাকা, রূপালী লাইফের ১ হাজার ৯২৪ কোটি টাকা। ইউনিক হোটেলের শেয়ারে কোটি টাকা, মেঘনা লাইফের ১ হাজার ৭০৭ কোটি টাকা।
বসুন্ধরা পেপার মিলস ১,৬৯৮ কোটি টাকা, ওরিয়ন ইনফিউশন ১,৫০৫ কোটি টাকা, নাভানা ফার্মার শেয়ার ১,৪৭৬ কোটি টাকা, এডিএন টেলিকম ১,৪৭৬ টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১,৪৬১ কোটি টাকা, আরডি ফুড ১,২০৯ কোটি টাকা, ফু-ওয়াং ফুডের ১,১৯৮ কোটি, লাফার্জ হলসিমের, জেএমআই হাসপাতালের ১,০৮৮ কোটি, শাইনপুকুর সিরামিকের ১,০৩৮ কোটি টাকা।
আইটি কনসালটেন্টের ১ হাজার ২৭ কোটি, ওরিয়ন ফার্মার ৯৮৯ কোটি, ডেল্টা লাইফের ৯৪৫ কোটি, অ্যাপেক্স ফুটওয়্যারের ৯৩০ কোটি এবং বিডিকম অনলাইনের ৮৮৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
