বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ২৭ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৪ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৩৭ লাখ ৯৪ হাজার ৬৯৭ টি শেয়ার ১১৩ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৭ কোটি ৭২ লাখ ৮৩ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীনফোনের ৭ কোটি ৬৩ লাখ ৬১ হাজার টাকার, দ্বিতীয় স্থানে এপেক্স স্পিনিংয়ের ৭ কোটি ৪৭ লাখ ১২ হাজার টাকার ও তৃতীয় স্থানে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ২ কোটি ৬৫ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *