রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (২৫ জানুয়ারি) কোম্পানিটির ১৩ কোটি ৮৯ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড। কোম্পানিটির ১৩ কোটি ৫১ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৩ কোটি ০৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, খান ব্রাদাস্‌, শাহজিবাজার পাওয়ার, প্রগতি ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক এবং এপেক্স স্পিনিং ও নিটিং মিলস্‌ লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *