রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে এশিয়া ইন্স্যুরেন্স

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১০৭ টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (২৫ জানুয়ারি) কোম্পানিটির ইউনিট দর ৩ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার দর ৯.৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর ৮ দশমিক ৭০ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, সোনালী পেপার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স এবং কনফিডেন্স সিমেন্ট পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *