ইউনিক হোটেলের ১৬ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থববছরের জন্য ১৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৫ টাকা ১৪ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ৬ টাকা ৪২ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর। ডিজিটাল প্ল্যাটফরমে এই সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ অক্টোবর।
