আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন
দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসির উদ্যোগে শীতার্তদের মাঝে ‘কম্বল বিতরণ কর্মসূচি ২০২৩-২০২৪’ শুভ উদ্বোধন করা হয়েছে। দেশব্যাপী ব্যাংকটির ১৩৫০ এর বেশি শাখা-উপশাখায় এই কম্বল বিতরণ কর্মসূচি পরিচালিত হবে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় আইএফআইসি ব্যাংক প্রধান কার্যালয় প্রাঙ্গণে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার ও বিশিষ্ট নাট্যজন রামেন্দু মজুমদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা
