তেল মাথায় তেল দেওয়া ব্যাংকের কাজ হয়ে গেছে: জসিম উদ্দিন
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাম্প্রতিক সাবেক সভাপতি জসিম উদ্দিন বলেন, ব্যাংকগুলো ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দেয় না। যারা ঋণ দেয় তারা বড় ব্যবসায়ী। তেল মাথায় তেল দেওয়া ব্যাংকের কাজ হয়ে গেছে।
সোমবার (১৪ আগস্ট) এফবিসিসিআই মিলনায়তনে নতুন পরিচালনা পর্ষদ হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জসিম উদ্দিন বলেন, যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের ঋণ পেতে নানামুখী সমস্যায় পড়তে হয়। তবে বড় ব্যবসায়ীরা চাইলে বড় ঋণ নিতে পারেন।
জসিম উদ্দিন ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণের সুদের হার সম্পর্কে বলেন, সুদের হার ৯ শতাংশ থেকে শুরু হলেও পরে তা বেড়ে ১২-১৩ শতাংশ হয়। ব্যবসায়ী সংগঠন হিসেবে এফবিসিসিআইকে এ বিষয়ে খেয়াল রাখতে হবে।
নিজের দায়িত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের বোর্ড ২৭ মাস দায়িত্ব পালন করেছে। আমাদের মূল লক্ষ্য ছিল দেশের ব্যবসা সম্প্রসারণ। এ লক্ষ্যেই বাংলাদেশে বিজনেস সামিটের মতো এত বড় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দায়িত্ব হস্তান্তরের আগে জসিম উদ্দিন তার বিদায়ী ভাষণে বলেন, বাংলাদেশের অর্থনীতির ৮২ শতাংশ বেসরকারি খাতের ওপর নির্ভরশীল। আর এ খাতের অভিভাবক হলো এফবিসিসিআই। কয়েক দশক আগে বাংলাদেশের অর্থনীতি ছিল প্রায় ৯০ বিলিয়ন। এখন তা বেড়ে হয়েছে 450 বিলিয়ন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।
বাংলাদেশের অর্থনীতিতে এফবিসিসিআইয়ের ভূমিকা উল্লেখ করে জসিম উদ্দিন বলেন, বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে এফবিসিসিআই কাজ করে যাচ্ছে।
দেশের অর্থনীতিকে আরও সক্রিয় ও শক্তিশালী করতে নতুন পরিষদ একসঙ্গে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
