শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ২১ কোটি টাকার লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৫ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২১ কোটি ৭৯ লাখ ৫৩ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড এর। এদিন কোম্পানিটির ৪ কোটি ৭৮ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
২ কোটি ৫৭ লাখ ০৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এনসিসি ব্যাংক পিএলসি ১ কোটি ৯৮ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১ কোটি ৮৪ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *